হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়া প্রেসক্লাবে পাঠাগার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কনফারেন্স রুমে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু।

সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোছা. নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ও ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘মননশীলতার চর্চা করতে হলে বই পড়ার কোন বিকল্প নেই। প্রেসক্লাবে আজকে যে লাইব্রেরী উদ্বোধন হল, সেটার মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে।

এসময় অন্যদের মধ্যে, থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম,সহ- সভাপতি কবি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মজিবুর রহমানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান