হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ট্রেনযাত্রী-গ্রামবাসীর মারামারি

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেল স্টেশনে মাইকে ঘোষণা দিয়ে ট্রেনের যাত্রী ও গ্রামবাসীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। ট্রেন ছাড়তে দেরী হওয়ায় তর্কের জেরে এ মারামারির সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

পাকশী রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া স্টেশনে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজ চলায় সোমবার রাতে শরৎনগর স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেস অনির্ধারিত যাত্রা বিরতি করানো হয়। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে তারা স্টেশন মাস্টারকে মারধরের চেষ্টা করেন। এরপর আরও যাত্রী ট্রেন থেকে নেমে স্টেশনে হইচই করতে থাকলে স্থানীয়রা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত যাত্রীরা স্থানীয়দের ওপর হামলা চালান। নজরুল ইসলাম নামে এক ব্যক্তি স্থানীয় মসজিদে আশ্রয় নিলে সেখানেও হামলা চালান যাত্রীরা। এ সময় কামরুল হাসান, রিফাত, আকাশসহ ৭/৮ জন আহত হয়।

পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসী। তারা ট্রেন যাত্রীদের প্রতিরোধ করেন। সর্বশেষ পিছু হটে যাত্রীরা। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেনটিকে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে সরিয়েভ নেওয়া হয়।

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা