হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি জানান, শুক্রবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ খোঁচপাড়া এলাকার স্থানীয় আল কেশের মালিকানাধীন একটি আমবাগানে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হলুদ ও নীল রঙের টিস্যুর শপিং ব্যাগের ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ওসি হুমায়ুন কবির বলেন, শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭

রাজশাহীতে আমের বাজারে মার্কিন রাষ্ট্রদূত