হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকভর্তি সার জব্দ করা হয়। এ সময় চালককেও আটক করা হয়।

আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উজেলার মশিউরনগরের আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নোয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাটের বিসিআইসির ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সারসহ ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারিতে জড়িত। তবে সার আটকের পর থেকে মুঠোফোন বন্ধ করে পলাতক রয়েছেন ডিলার হুমায়ুন কবির ও তার ছেলে বাবু। সকাল থেকে দোকানও বন্ধ।

পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে সার নেওয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জয়পুরহাটে দুর্বৃত্তরা কেটে দিল ১০ বিঘা জমির শিমগাছ

ঈশ্বরদীর গ্রিনসিটি থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হামলা-আগুন, পুড়ল ৮ মোটরসাইকেল

আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

শিবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেলসহ আটক ১

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

হাসপাতালের ঠিকাদারি সিন্ডিকেট অপসারণের দাবিতে বিক্ষোভ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান