হোম > সারা দেশ > রাজশাহী

১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

ঢাকা থেকে অস্ত্র ও মারামারি মামলায় দীর্ঘ ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ আলীকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরিফ আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার সোহবুল হকের ছেলে।

মঙ্গলবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও এএসআই স্বপন কুমারসহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, অস্ত্র মামলায় ১৭ বছর ও মারামারি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। এছাড়া আরও চারটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান