হোম > সারা দেশ > রাজশাহী

জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি: আমার দেশ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে শেষ পর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। তিনি কেটলি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। ফলে এই আসনে তিনি জামানত হারিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগুড়া-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি, যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।

নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসাবে এই আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১.৪ শতাংশ।

উল্লেখ্য, শুরুতে আসনটি বিএনপির পক্ষ থেকে মান্নাকে ছেড়ে দেওয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দলটি নিজস্ব প্রার্থীকে মনোনয়ন দেয়। পরে জোটে না গিয়ে নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করেন মাহমুদুর রহমান মান্না।

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

শেরপুরে ড্রেনের পানির স্রোতে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতভিটা

ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিককে হত্যা, গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সম্পদ ক্রোক

আমাদের সব মাল ‘হাই কোয়ালিটির’

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

নওগাঁয় বজ্রপাতে দুজনের মৃত্যু