হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে একসাথে পাঁচ সন্তান জন্ম দিলেন রেশমা বেগম

রাজশাহী অফিস

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রেশমা বেগম।

গত মঙ্গলবার রাত ১০টায় তিন ছেলে এবং দুই মেয়েসন্তান জন্ম দেন তিনি। তবে জন্মের পর কিছুক্ষণের ব্যবধানে দুটি সন্তান মারা গেলেও মা'সহ সুস্থ আছেন বাকি তিন সন্তান।

রেশমা বেগম নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী। আসিব হোসেন জানান, তিনি স্থানীয় একটি খামারে দৈনিক ৪৫০ টাকা মজুরিতে কাজ করেন। সীমিত আয়ে স্ত্রী ও সন্তানদের সঠিক যত্ন নেয়া তার পক্ষে প্রায় অসম্ভব। তিনি সবার কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

এ বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও বাকি তিন সন্তান সুস্থ থাকলেও বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম