হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১৫ কর্মী

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের ১৫ কর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকায় ধানের শীষের নির্বাচনি নারী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

এ সময় তিনি বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, দেশের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চায়।

বিএনপিতে যোগদানকারীরা হলেন- মনাকষার ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ আশরাফুল হক, আব্দুল সালাম, বারিকুল ইসলাম, হাবিবুর রহমান, তৈমুর রহমান, সেলিম রেজা, আলতাব হোসেনসহ স্থানীয় ১৫ কর্মী। শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক বলেন, ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের অন্তত ১৫ জন নেতাকর্মী বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। সদস্যসচিব তোসিকুল আলম বলেন, এই যোগদানের মাধ্যমে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো এবং আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দল আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন।

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা

চীনা চিকিৎসক দল পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

যুবককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর লাইভ ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জে পূর্বশত্রুতার জেরে বৃদ্ধকে হত্যা

২২ মে থেকে নওগাঁয় আম সংগ্রহ শুরু

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড

ঈশ্বরদীতে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

অপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ