হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের হেরোইন জব্দ

মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। হেরোইনের দাম ৩ কোটি টাকার ওপরে।

এ সময় ইসমাইল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আহসান হাবিব।

আহসান হাবিব বলেন, বগুড়া থেকে মাদকের একটি চালান ঢাকার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করেন র‌্যাব সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক করা হয় ইসমাইল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে।

এ ঘটনায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক