হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় শেখ পরিবারের নামফলক নিশ্চিহ্ন

স্টাফ রিপোর্টার, পাবনা

রাজধানীর ধানমন্ডি ৩২-এর বুলডোজার কর্মসূচির ঢেউ লেগেছে পাবনায়। বুলডোজার দিয়ে পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক ভেঙে দেয়া হয়েছে।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলকও মুছে ফেলা হয়েছে। এছাড়াও ঈশ্বরদীর আলহাজ মোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত বিদ্বেষ ছড়ানো 'ঘৃণাস্তম্ভ' ভেঙে গুঁড়িয়ে ফেলেছেন বিক্ষুব্ধ জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতব্যাপী এসব ঘটনা ঘটে।

এর আগে রাত ৯টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহীদ চত্বরে শেষ হয়। পরে সেখানে বড় পর্দায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের‌ কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর এসব করতে সাহস না পায়।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুলিশের টহল অব্যাহত আছে। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা ভাঙচুরের কোনো অভিযোগ পায়নি।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার