হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন মা

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী মজিদ আলীর গরু চুরির বিষয়ে আয়েশা বেগমের ছেলে আব্দুস সালাম ও পিন্টু এলাকার কয়েকজনের নাম উল্লেখ করেন। এ নিয়ে শুক্রবার রাতে সালাম ও পিন্টুর সঙ্গে সুমন আলী প্রামাণিক, ইয়াকুব আলী, আব্দুল বারেক, চাঁদ আলী ও জাব্বারুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে সালামকে রক্ষা করতে এগিয়ে যান তার মা আয়েশা বেগম।

এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম