হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরের মাটিতে কারো কোন অন্যায় মেনে নেয়া হবে না: হুইপ দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজ থেকে নাটোরের মাটিতে কোন অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি আমি হতে দিব না। আমার দলের লোক হোক, পরিবারের সদস্য হোক, এমনকি আমার ভাই ভাতিজা বাবা হলেও কোন ছাড় নয়,’ বলে তিনি মন্তব্য করেন।

সোমবার বেলা ১২টার দিকে নাটোর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হুইপ আরো বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় বলছি, আজ থেকে ৫ বছর নাটোরে মাদক, জুয়া , চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি যে যতবড় শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন তাকে গ্রেফতার করতে হবে। কোন মুখ দেখা দেখি চলবে না। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিক ভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই।’ শুধু বিএনপি নয়, জামায়াত এনসিপি সকলকে সাথে নিয়ে কাজ করতে চান। নির্বাচনের আগের দুলু বিএনপির হলেও নির্বাচিত এমপি দুলু সকলের বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এ ছাড়াও বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, মুক্তিযোদ্ধা প্রকৌশলী ফরিদ ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা ওবায়দুল্লাহ মীম।

এ সময় জেলা পর্যায়ের সকল কমকর্তা, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ এর হুইপ নির্বাচিত হওয়ার পরে এটি তার প্রথম জেলা সফর হওয়ায় এসময় তাকে নাটোর জেলা বিএনপি, আইনজীবী সমিতি ও প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলার বড়াইগ্রামের মির্জা মাহমুদ খাল খনন কাজ উদ্বোধন করেন এবং বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় করেন।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী