হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ

বগুড়া অফিস

বগুড়ার গাবতলীতে শীতার্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে পদ্মপাড়া মসজিদে আর রাহমান প্রাঙ্গণে পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। তারেক রহমানের পক্ষে এসব বিতরণ করে পদ্মপাড়া জেডফোর্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মপাড়া জেডফোর্সের প্রধান পৃষ্ঠপোষক ও ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত স্কুলছাত্র ইফতেখার আহমেদকে আর্থিক সহায়তা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবর রহমান, সাজেদুর রহমান মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, খোকন, হাসানুজ্জামান পলাশসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন