হোম > সারা দেশ > রাজশাহী

আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের পূর্ব কমলাপুরের মাধবীতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আলমসাধুর চালকও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মাছবোঝাই একটি আলমসাধুকে পেছন থেকে একটি দ্রুতগতির ১০ চাকার ড্রাম ট্রাক ধাক্কা দেয়।

এতে আলমসাধুর ভিতরে থাকা ঝিনাইদহের মহেশপুর থানার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে মোহাম্মদ আলী (৪২) সড়কের ওপর ছিটকে পড়েন। ট্রাকটি তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনায় আলমসাধুর চালক একই গ্রামের আব্দুল মালেকের ছেলে জহুরুল ইসলাম ফকির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।

চাটমোহরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ফুসকা জব্দ

ভারতেই ফিরে গেলেন বিএসএফের পুশইনের শিকার ৪ ভারতীয়

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বগুড়ার শিবগঞ্জে সংস্কার করা হেলিপ্যাডে সেনাপ্রধানের অবতরণ

তানোরে ডাকঘর কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপি

দুই বছর ধরে বন্ধ, মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, মাসে খরচ ৭০ লাখ টাকা

পায়ে লিখে মাস্টার্স পাস নীলা প্রধানমন্ত্রীর কাছে চাকরিপ্রার্থী

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টের নবনির্বাচিত কমিটির শপথ