হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি প্রার্থী আইনুল হক হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার আইনুল হকের ভাতিজা রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জুয়েল এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এদিন তার হার্টে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

গত মঙ্গলবার হৃদরোগজনিত জটিলতা দেখা দেওয়ার পর আইনুল হককে হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, আমার চাচা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। তিনি হাসপাতালে থাকলেও নির্বাচনি প্রচার থেকে নেই। তার অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা এলাকায় নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে দ্বারে যাচ্ছেন।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক