হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যার দায়ে স্বামী মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মানিক মিয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গাবরগাড়ী গ্রামের ছহির উদ্দিন মির্জার ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মানিক মিয়া পলাতক রয়েছেন।

মামলার অপর দুই আসামি হেনা খাতুন ও হানিফ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর তাড়াশ উপজেলার দবির সরকারের মেয়ে রেখা খাতুনের সঙ্গে পাশ্ববর্তী গাবরগাড়ী গ্রামের মানিক মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা ও উপহারসহ মানিক মিয়াকে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়। এতে সন্তুষ্ট না হয়ে বিয়ের পর ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে মানিক। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাতে রেখাকে হত্যা করে মানিক ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমান সরকার বাদী হয়ে মানিক মিয়া, তার ভাই হানিফ ও মা হেনা খাতুনকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন