হোম > সারা দেশ > রাজশাহী

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার পাকশী এলাকায় হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতুর মধ্যবর্তী পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিফাত হাসান রক্তিম পাবনা পৌরসভার দিলালপুর এলাকার বাসিন্দা ও জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রিফাত তার সাত বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে নৌকাভ্রমণে বের হন। হার্ডিঞ্জ ব্রিজ-সংলগ্ন এলাকায় নৌকায় অবস্থানকালে তারা মদ্যপান করছিলেন বলে জানা গেছে। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা রিফাত নদীতে পড়ে যান।

তাকে উদ্ধারের জন্য সঙ্গে থাকা দুই বন্ধু নদীতে ঝাঁপ দেন। কিন্তু প্রবল স্রোতের কারণে তারাও পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় দুই বন্ধুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রিফাত নিখোঁজ থাকেন।

খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিশেষ অভিযান পরিচালনা করে।

লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সেলিম হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ঘুরতে যান। ঝড়ো হাওয়ার মধ্যে তিনজন নদীতে পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করা হয়। রিফাত হাসান রক্তিম নিখোঁজ ছিলেন।

পরে শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের যৌথ অভিযানে প্রায় সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়৷ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি

রাবিতে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’

নির্ধারিত সময়ের আগেই রাজশাহী নগরীতে বর্জ্য অপসারণ

ঈদে ঘুরতে বেরিয়ে ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

লালপুরে অটোরিকশা থেকে পড়ে যাত্রীর মৃত্যু

বগুড়ায় চামড়ার বাজারে ধস, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা