হোম > সারা দেশ > রাজশাহী

সাড়ে ১৬ বছর বাড়িতে ঘুমাতে পারিনি, বাবার জানাজায় আসতে দেওয়া হয়নি

নির্বাচনি জনসভায় নূরুল ইসলাম বুলবুল

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমরা সাড়ে ১৬ বছর নিজ বাড়িতে ঘুমাতে পারিনি। পুলিশ বসতঘরে ঢুকে তল্লাশি চালিয়ে যাকে পেত তাকে ধরে নিয়ে যেত। এমনকি আমার বাবার জানাজা পড়ার সুযোগ দেয়নি পুলিশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমাদের ঘরে শান্তি ছিল না। পুলিশ বসতঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজে বের করে ধরে নিয়ে যেত। সেই ভয়াবহ দিনগুলোর কথা আজও মনে পড়লে শিউরে উঠি। তিনি আরও বলেন, “আমার ছোট ভাইকে গ্রেপ্তার করে চার মাস গুম করে রাখা হয়েছিল। আমরা ভেবেছিলাম তাকে আর ফিরে পাবো না। কিন্তু চার মাস পর তাকে পাওয়া যায়। আমার প্রতিটি ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অর্ধশত মিথ্যা মামলা মাথায় নিয়ে আমি সাড়ে ১৬ বছর মানবেতর জীবনযাপন করেছি।”

তিনি বলেন, “সবচেয়ে দুঃখজনক বিষয় বাবার মৃত্যুতে আমাকে জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি। ভাইয়ের জানাজায় অংশ নিতে পারলেও দাফন কার্যক্রম শুরুর আগেই ৬–৭টি পুলিশের গাড়ি আমার বাড়িতে এসে হাজির হয়।”তিনি দাবি করেন, দীর্ঘদিন নির্যাতনের শিকার হলেও তিনি কখনো এলাকার মানুষের পাশ থেকে সরে যাননি এবং আগামীতেও জনগণের অধিকার আদায়ে করব। একই সমাবেশে ২৭জন বিএনপির কর্মী নূরুল ইসলাম বুলবুলের মাধ্যমে জামায়াতে যোগ দেন।

২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্রুত চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের কাজ শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি