হোম > সারা দেশ > রাজশাহী

একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বুলবুল

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

বুলবুল বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছিল। তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে দলীয় এজেন্ডা বাস্তবায়নে বৈষম্যের সৃষ্টি করেছে। বাংলাদেশের সংবিধানকে দলীয় সংবিধানে রূপ দিয়েছে। এজন্য তারা সংবিধানকে কাটাছেঁড়া করে নিজেদের মতো করে সংবিধান রচনা করেছে। সেই সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রূপ দিয়েছে।

তিনি বলেন, জামায়াত অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না। সরকার এজন্য ঐকমত্য কমিশন গঠন করেছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেও ঐ দলটি আপত্তি জানিয়ে আসছে।

জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে এবং পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও স্থানীয় নেতারা।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে