হোম > সারা দেশ > রাজশাহী

ইমো হ্যাকিং চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, ৩৫ মোবাইল জব্দ

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের নিকট থেকে ৩৫টি মোবাইল ফোন ও অতিরিক্ত আরো ৫টি সিম জব্দ করা হয়। মোবাইল গুলো অনলাইন প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে পুলিশ জানায়।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার বিলমাড়ীয়ার ইউনিয়নের মোহরকয়া, নাগশোষা গ্রামে ও দুড়দুড়ীয়া ইউনিয়নের পানসীপাড়া, নওপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর এই অভিযানে নাটোরের পুলিশ সুপার সহ র‌্যাব, ডিবি ও সেনা বাহিনীর সদস্যরা অংশ গ্রহণ করেন ।

আটককৃতরা হলেন- বিলমাড়ীয়া ইউনিয়নের পানসীপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নাজমুল হোসাইন (২৪), শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), মোহরকয়া গ্রামের আজগর মণ্ডলের ছেলে এখলাছ মন্ডল (২৩), তসলিম আলীর ছেলে রাজু আহমেদ (২২)। নাগশোষা গ্রামের আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন (২৩), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), শরিফুল ইসলামের ছেলে মুন আহমেদ (১৮)।

এছাড়াও নওপাড়া গ্রামের বাবলু সরকারের ছেলে সোহাগ আলী (২৮), পানসীপাড়া নাজির প্রামাণিকের ছেলে টুটুল আলীকে (১৭), জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

মোহরকয়া গ্রামের জামুরল খানদারের ছেলে আহমেদ আলী সাব্বিরকে জিজ্ঞাসাবাদ চলছে। এঘটনায় সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় পৃথক দুটি মামলা হচ্ছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে ১২জন কে আটক করে লালপুর থানায় হস্তান্তর করেন। পরে তাদের তথ্য যাচাই বাছাই শেষে ঘটনার সাথে জড়িত না থাকায় টুটুল ও সোহাগকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। সাব্বির নামের একজনকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন