হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

ছবি: আমার দেশ

মাহে রমজানের আগমনকে স্বাগত জানিয়ে তানোরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে র‍্যালিটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোল্লাপাড়া বাজার ও থানা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সেক্রেটারি আব্দুল মমিন, সাবেক জেলা সভাপতি রমজান আলী, তানোর পূর্ব শাখার সভাপতি তহিদুল ইসলাম, তানোর দক্ষিণ শাখার সভাপতি রাফিউল ইসলামসহ অন্য নেতারা। তারা শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের উদ্দেশে রমজানের তাৎপর্য, আত্মসংযম, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি ও নেতারা বলেন, রমজান কেবল উপবাসের মাস নয়, এটি মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। র‍্যালির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু