হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, বগুড়া

তাপপ্রবাহে নানা রোগের প্রাদুর্ভাবের সঙ্গে এবার বগুড়ায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রথম করোনা পজিটিভ এক নারী রোগীকে আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ জুন) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শেফালী বেগম (৫০) নামের করোনা পজিটিভ এক রোগীকে ভর্তি করা হয়।

তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মহিপুর এলাকার আজগর আলীর স্ত্রী।

এদিকে টানা তাপপ্রবাহে বেড়েছে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট, পেট ব্যথাসহ নানা অসুখ। এসব রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। গেল কয়েকদিন ধরে বগুড়ায় মৃদু তাপপ্রবাহ বইছে। এছাড়া ডেঙ্গুর ভয় কাটলেও নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত।

বগুড়া শহরের চারমাথা এলাকার বাসিন্দা জনি আহমেদ বলেন, একসঙ্গে বিভিন্ন ভাইরাস বেড়ে যাচ্ছে। করোনার খবরে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া জনিত রোগের ভিড়ে এখন যে অবস্থা, তাতে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচারক ডা. আব্দুল ওয়াদুদ জানান, করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই রোগী বর্তমান সময়ের প্রথম। তাকে হাসপাতালের একটি ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছে। প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার চিকিৎসা কার্যক্রম চলছে।

রায়গঞ্জের ফুলজোর নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোপর্দ

নওগাঁয় বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পানিতে পড়ে চালক নিহত

যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী