হোম > সারা দেশ > রাজশাহী

ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী বনভোজন

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলায় সমাজের অসহায় ৬০ জন ভিক্ষুককে নিয়ে বনভোজনের ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবসেবা’।

শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহী আলতাদীঘি জাতীয় উদ্যানে তাদের মাংস-বিরিয়ানি খাওয়ানো হয়। ভোজন শেষে নারী ভিক্ষুকদের জন্য বালিশ বদল ও পুরুষ ভিক্ষুকদের জন্য হাঁড়ি ভাঙাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেন ভূমি আপিল বোর্ডের সদ্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।

এ সময় মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল মাহমুদ, সরকারি এমএম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ঠাকুর কমল, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মানবসেবার সদস্য হাবিবুর রহমান, রাব্বি হোসেন, মাসুম, এহসান, নুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন