হোম > সারা দেশ > রাজশাহী

মদপানের পর ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন ১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজার দশমীতে অতিরিক্ত মদ্যপানের পর চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মানিক ও কাফি নামের দুজনের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল ও বৃহস্পতিবার নাছিদুল ইসলাম মারা যান। নতুন করে দুজনের মৃত্যু হলে ঘটনাটি প্রকাশ পায় এবং ব্যাপক চাঞ্চল্যক সৃষ্টি হয়।

মৃতরা হলেন- উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের মিজানুর রহমান লিটন (৫০), নাছিদুল ইসলাম (২৭), মানিক (২৫) ও কাফি (৩০)। অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন রঞ্জু মিয়া (২৮)।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা নামের স্থানে কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই চিকিৎসা নেন তারা। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল মারা যান। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান নাছিদুল ইসলাম। আজ দুপুরে আব্দুল মানিক ও কাফি মারা যান। এখনো একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু