হোম > সারা দেশ > রাজশাহী

পিকনিকের বাস কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

বগুড়া অফিস

বগুড়ার নন্দীগ্রামে পিকনিকের বাসচাপায় আবুল হোসেন নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল উপজেলার কাথম গ্রামের বাসিন্দা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গাইবান্ধা থেকে মোর্শেদা নিউ সাফা পরিবহনের একটি বাস রাজশাহীতে পিকনিকে যাচ্ছিল। কুন্দারহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাসটিকে ধাওয়া করে হাইওয়ে পুলিশ। পরে বাস রেখে পালিয়ে যান চালক ও সহকারী। বাসে থাকা পিকনিকের লোকজনকে নামিয়ে দেওয়া হয়েছে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন