হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ব্যবসায়ী জহুরুল ইসলামকে হত্যা করে ধান খেতে লাশ ফেলে রাখা হয়েছে। পেশায় তিনি বেকারি ব্যবসায়ী। তিনি হাজরাদিঘী তালুকদারপাড়া শ্বশুরবাড়িতে দীর্ঘদিন বসবাস করছিলেন। মঙ্গলবার সকালে এলকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ বজলু বলেন, সোমবার রাত আনুমানিক ১০টায় জহুরুলের ফোনে একটি কল আসলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে আজ সকালে তার রক্তাক্ত লাশ ধান খেতে দেখতে পাই।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর আমার দেশকে বলেন, ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর সোহানুর রহমান, আব্দুস সালামসহ পুলিশের একাধিক টিম অবস্থান করছে। হত্যাকাণ্ডের মোটিভ এখনো জানা সম্ভব হয়নি।

নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

বগুড়া-৩ আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন বগুড়ার ছয় এমপি

বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ

রাজশাহীতে জয়ী-বিজিতদের মধ্যে সম্প্রীতির সুবাতাস

ভোটকেন্দ্রেই জন্ম হল সন্তানের, নাম রাখলেন খালেদা

নাম বদলে নতুন মোড়কে পুরোনো ফেনসিডিল

স্বামীর আদেশ অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় স্ত্রীকে তালাক

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

পাবনা-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত