হোম > সারা দেশ > রাজশাহী

অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদকের জামিন

স্টাফ রিপোর্টার, বগুড়া

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম জামিন পেয়েছেন। রোববার দুপুরে বগুড়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজিম আল মেজবা।

তিনি বলেন, রোববার দুপুর ১২টার দিকে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এ সময় রেজাওয়ানুর ইসলাম কারাগারে ছিলেন।

এর আগে ১৮ জুন রাতে গাজীপুরের বোর্ডবাজার থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

পুলিশ ও মামলার নথি অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে ১৫ জুন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন মামলা করেন।

মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসানকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করেছেন।

তবে শুক্রবার রাতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিবৃতিতে জানান, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য প্রচার করা হচ্ছে। তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। কারণ এ ধরনের উদ্যোগে তার কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।

জেডএম

সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ চোরাকারবারি আটক

মাদক সেবনের অপরাধে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড

বিজিবির বাধায় ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী