হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

৪ হাজার সদস্য মোতায়েন

রাজশাহী অফিস

ছবি: আমার দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ৪ হাজারের অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি অপরাধ দমন ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে।

শুক্রবার সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী–নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এই সেক্টরের আওতাধীন সাতটি জেলা, ৬২টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেইজ ক্যাম্প থেকে ১৪৬ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এছাড়া সীমান্তের ৭৬টি বর্ডার আউট পোস্টে (বিওপি) প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সদস্য প্রস্তুত থাকবে। সব মিলিয়ে নির্বাচনি দায়িত্বে রাজশাহী সেক্টরে ৪ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

কর্নেল কামাল হোসেন আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে, যাতে কুইক রেসপন্স ফোর্স অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারে। সংবাদ সম্মেলন শেষে মহাসড়কে বিজিবির একটি নিরাপত্তা মহড়াও অনুষ্ঠিত হয়।

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

চালককে মারধর, নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকাকে পিটিয়ে হত্যা, আটক ২

সিরাজগঞ্জে সেই প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

পিস্তল-গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা গ্রেপ্তার

নওগাঁ বিশ্ববদ্যালয়ের অবকাঠামো নিয়ে মতবিনিময় সভা