হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় সারের দাবিতে বিক্ষোভ মিছিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় সারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কৃষকরা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে পৌর শহরের স্মৃতি সৌধের সামনের সড়কে উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের নেতৃত্বে এই বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীরা সেখান থেকে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা সারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। পরে উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান কৃষকদের সঙ্গে বসে তাদের সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, চলতি রবিশস্য মৌসুমে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তারা। এছাড়া অনেক কৃষক এখন পর্যন্ত এক বস্তা সারও পাননি। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিলে সার মিলছে। তাছাড়া সার কিনতে গেলে দু'একজন ডিলার কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

উপজেলা কৃষকদের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, উপজেলার কৃষকরা হন্যে হয়ে ঘুরেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। সার না পেলে তারা কিভাবে সরিষার আবাদ করবেন। এলাকার কৃষকদের এই সমস্যার সমাধান না হলে তাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন জাহান আমার দেশকে বলেন, সারের বড় চালানটি আজকের মধ্যেই ডিলার পয়েন্টে এসে পৌঁছাবে। তখন এলাকায় আর সারের কোনো সংকট থাকবে না। কৃষকরা যেন চাহিদা অনুযায়ী সার পান সেটা নিশ্চিত করা হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম