হোম > সারা দেশ > রাজশাহী

বদলগাছীতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ ভরি স্বর্ণালংকার লুট

উপজেলা প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছী উপজেলার পল্লিতে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার সময় ডাকাত দলের ১০-১৫ জন সদস্য বাড়ির প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। পরে তারা থানা থেকে এসেছি বলে বাড়ির ভিতরের দরজার কড়া নাড়তে থাকে। পলাশ চন্দ্র ঘুম থেকে জেগে দরজা খুলে দিতেই ডাকাতরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরের ভিতরে প্রবেশ করে তার স্ত্রী ও সন্তানকেও জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা নেয়।

পরে পলাশ চন্দ্রের স্ত্রীকে অস্ত্রের মুখে নিয়ে বাড়ির অপর প্রান্তে পলাশ চন্দ্রের ছোট ভাই পবিত্র চন্দ্রের ঘরে গিয়ে তাদের ডেকে তোলে। এ সময় তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে ৬ ভরি স্বর্ণালংকার, একটি দামি মোবাইল ফোন লুট করে ডাকাতরা পালিয়ে যায়। তারপর তাদের চিৎকারে লোকজন ছুটে আসে।

খবর পেয়ে সকালে থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁ জেলা পুলিশ সুপার সামিউল সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই ডাকাতরা আটক হবে বলে তিনি মন্তব্য করেন। এই ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন