হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে আড়ানগড় ইউনিয়নের গকুল গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে।

থানা পুলিশ জানান, গত ২৪ সালের ৫ অক্টোবর শনিবার উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে ককটেল বিস্ফোরক ঘটনায় ওই এলাকার রাজু হোসেন নামে একজনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ২৬ জনকে আসামি ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং-০৬।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম নাজমুল হুদা জানান, আসামিকে মামলার প্রেক্ষিতে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩