হোম > সারা দেশ > রাজশাহী

দিনাজপুর-৬ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর, হাকিমপুর- ঘোড়াঘাট) আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ১৯৯টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসের তথ্যমতে, দিনাজপুর-৬ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ১০ হাজার ৬১২ জন। এর মধ্যে ৪ লাখ ৭ হাজার ২৭৭ জন ভোট প্রদান করেন। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ৪ লাখ ১ হাজার ১৮৮টি।

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন দুই লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম পান ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন— ৪১৮ ভোট পাওয়া ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল্লাহ, ১৫২ ভোট পাওয়া ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।

এছাড়া মই প্রতীকের বাসদের প্রার্থী আব্দুল হাকিম জামানত হারিয়েছেন ৪৪৯ ভোট পেয়ে, লাঙ্গল প্রতীকে ২৬৮৯ ভোট পেয়ে জামানত হারান জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক এবং হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর আলম সিদ্দিক ১৬৫৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন