হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাব্বির হোসেন হত্যা মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বেলা ১১টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ওয়াজ আলী, মো. কুন্নু, মো. হামিদ, মো. আরশেদ আলী, মো. আব্দুস সামাদ, মো. ইদ্রিস আলী ও মো. সেলিম রেজা। তারা সবাই শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে ৭ জনকে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে । এছাড়া আরও ৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বাদী ওসমান গণীর সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে তার ছেলে ছাব্বির হোসেনকে গুরুতর জখম করা হয়। পরে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান