হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত, আহত ৩

বগুড়া অফিস

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া আটটার দিকে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে নওগাঁ- বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে উঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কারও পরিচয় মেলেনি। এ ঘটনায় ট্রাককেও আটক করা যায়নি। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন