হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় বাস উল্টে ২ জন নিহত

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের বাসিন্দা বাস চালকের সহকারী মোশাররফ হোসেন (৪২) ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আফতাব উদ্দিন (৫০)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তনয় পরিবহনের একটি বাস ধামইরহাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে নওগাঁ উদ্দেশে রওনা পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। বাস উল্টে চালকের সহকারী মোশাররফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুত্বর আহত অবস্থায় আফতাব উদ্দিন নামে বাসের এক যাত্রীকে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে মারা যান। বাসে থাকা অন্তত আরও ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

এডি/এম আ

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য