হোম > সারা দেশ > রাজশাহী

স্বেচ্ছাসেবক দল নেতার শাস্তির দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ট্রক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা, ভাঙচুর, মারধর করার প্রতিবাদ ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সানোয়ার হোসেন ছানুর শাস্তির দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিক নেতারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের রেলগেট এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিক ও নেতারা। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়তে হয় এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের

শ্রমিকরা অভিযোগ করেন, গত ২৭ নভেম্বর সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন ছানু তার সহযোগীদের নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে ঢুকে ভাঙচুর চালান। এসময় দায়িত্বপ্রাপ্ত স্টাফকে মারধর করা হয়। ঘটনার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে এবং তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে নামেন। অবরোধ চলাকালে রেলগেট এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

পরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুন্সি জাহেদ আলম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং উপযুক্ত বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, বিকেল ৩টার মধ্যে বিচারের আশ্বাস দিয়েছেন বিএনপি নেতারা। এটি না হলে ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের নেতারা একত্রিত হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেবে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। দেশবাসী তার জন্য দোয়া করছেন। তিন ঘণ্টার মধ্যে আমরা বিচারের আশ্বাস দিয়েছি। আশা করি সমাধান হয়ে যাবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম