হোম > সারা দেশ > রাজশাহী

পাবনা-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, পাবনা-৩ আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪। এই নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১। ভোটের শতকরা হার ৭০.২২ %।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম (ঘোড়া), গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল খালেক (হাতপাখা), জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ও গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)।

এদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১ হাজার ৭২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট।

নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে ব্যর্থ হওয়ায় ওই ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঈশ্বরদীতে অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতাকে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না