হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানার মামলায় নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা প্রদান করায় ২০ জনের নাম উল্লেখ করে ও ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ ঘটনায় থানার এসআই মামুনসহ ৫ জন আহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের চকভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। রিজ্জাকুল ইসলাম রাজু ওই এলাকার বদর উদ্দিন বদরের পুত্র।

জানা যায়, গোপন সূত্রে এসআই মামুনসহ পুলিশের ৫ সদস্য একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পরিয়ে দেয়। তাকে হাতকড়া পরানোর পর আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নেয়।

এ সময় রাজু হাতকড়াসহ কাদামাটির ওপর দিয়ে দৌড়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করে। তখন স্থানীয়রা পুলিশের ওপর কাদা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে রাজু পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ আসামিকে গ্রেপ্তার ও হাতকড়া উদ্ধার করতে সারা রাত ও আজ সারা দিন সাঁড়াশি অভিযান চালায়। এর ফলে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান করায় থানায় মামলা নেয়া হয়েছে। এস আই আব্দুল্লাহ আল মামুনসহ আহত ৫ পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক