হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে বিএনপির নেতার গাড়ি ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপির গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বেলাল হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টায় উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বেলাল হোসেন উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে বিএনপি মনোনীত এমপি প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচনি গণসংযোগকালে ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌঁছেন।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ির বহরে হামলা চালিয়ে দু’টি জিপ গাড়ি, দু’টি মাইক্রোবাস ভাঙচুর ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় সে সময় থানায় মামলা দিতে গেলে তা নেয়া হয়নি। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় ২০২৪ সালের ৭ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন থানায় মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলায় বেলাল হোসেনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী