হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে সাত লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের অভিযানে ১৪০০টি ৫০০ টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে স্কুলব্যাগের মধ্য রাখা ১ হাজার ৪০০টি ৫০০ টাকার জালনোট উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন ও জরিনা বেগম দম্পতির পুত্র মো. রিয়াজুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই জালনোট ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান আমার দেশকে বলেন, এই জালনোট প্রতারক চক্রের সাথে সে দীর্ঘদিন ধরে জড়িত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক