হোম > সারা দেশ > রাজশাহী

শ্যালকের হাঁসুয়ায় গেল দুলাভাইয়ের প্রাণ

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন। শনিবার সকালে নগরীর শাহমখদুম থানার ভুগরইল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রুহুল আমিন। ৪৮ বছর বয়সী রুহুল নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে জমির মাপজোখ চলছিল। এ সময় ভাগবাটোয়ারা নিয়ে রুহুলের সঙ্গে শ্যালক মিন্টুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে দুলাভাইয়ের গলা ও হাতে আঘাত করেন মিন্টু। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরের শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, লাশ রামেক হাসপাতাল মর্গে রয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা যাবে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১