হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়ে ভারতীয়রা। তাদের অবস্থান টের পেয়ে জড়ো বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছে, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয়দের জড়ো করেন। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। শেষ খবর বেলা ৩টা পর্যন্ত চলছে থেমে থেমে ধাওয়া ও পাল্টা ধাওয়া। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।

এদিকে এ বিষয়ে জানতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়াদের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার