হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় মজনু-রিপুসহ ৪৮৪ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া অফিস

বিএনপি নেতাকে গুলি করার অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ১৮৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে।

সোমবার বগুড়ার শাজাহানপুর আমলি আদালতে মামলাটি করেন ভুক্তভোগী মাহাবুবুর রহমান। তিনি বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দায়িত্বে রয়েছেন। মামলাটি এফআইআর হিসেবে নেয়ার জন্য শাহাজানপুর থানার ওসিকে নির্দেশ দেয় আদালত।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা।

মামলার বাদী বলেন, আওয়ামী লীগের ডামি নির্বাচনের বিরুদ্ধে ২০২৩ সালের ৫ নভেম্বর শাকপালা এলাকায় কর্মসূচি পালন করছিলেন বিএনপি নেতাকর্মীরা । ওই সময় জেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর নির্দেশে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদাসহ আমাদের কর্মসূচিতে হামলা করেন। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা রফি, মিলন ও লিটনের হাতে থাকা অস্ত্রের গুলি আমার পায়ে লাগে। এতে আমি গুরুতর আহত হই। পরে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নেই। তবে আমার বাম পা চিরতরে পঙ্গু হয়ে যায়। ৫ আগস্টের আগে দলীয় পুলিশ থাকায় আইনি পদক্ষেপ নিতে দেরি হয়েছে।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান