হোম > সারা দেশ > রাজশাহী

নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর লাশ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছবি: আমার দেশ।

‎‎পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুরাইয়া খাতুন(১৩) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রাম সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রী উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে ও জন্তিহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত ১৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সুরাইয়া।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎‎নিহতের ‎পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে স্কুলছাত্রী সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর দুদিন পর আজ রোববার সকালে ‎স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি লাশটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে সুরাইয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে জানালে দুপুরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান। এ ঘটনায় পরিবারটিতে শোকের মাতম বইছে।

‎‎এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আকনজি বলেন, হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে শিগ্‌গির আইনের আওতায় আনা হবে।

ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ

বাঙ্গালি নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজশাহীতে পদ্মার চরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

শিবগঞ্জ উপজেলার নাম বদলে মহাস্থান

সিরাজগঞ্জের আদালতে মুফতি আমীর হামজার জামিন

যমুনার চরে মহিষের বাথান থেকে চার খামারি অপহরণ

নামমাত্র ভাড়ায় চলছে দোকান, রাজস্ববঞ্চিত পৌরসভা

পদ্মার চরে বন্দুকধারীদের রাজত্ব নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩