হোম > সারা দেশ > রাজশাহী

৭০ টাকা লিটার দুধ, ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে ডিম

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির কার্যক্রম চলছে। এই কার্যক্রমের আওতায় ৭০ টাকা লিটার দরে দুধ এবং ৩০ টাকা হালি দরে ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম চলবে ২৫ রমজান পর্যন্ত।

প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, রমজান মাসের প্রথম দিন থেকে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। প্রতিদিন গড়ে ১০ লিটার দুধ এবং ৬০০ পিস ডিম বিক্রি করা হচ্ছে। জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া, লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ও একই কর্মসূচি বাস্তবায়ন করছে।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে দুধ ও ডিম সংগ্রহকারী আকিব জাহান অপু জানান, ৩০ টাকা হালি দরে তিন হালি ডিম কিনলাম, বাজারে ডিমের হালি ৪০ থেকে ৪৫ টাকা। ৩০ টাকা সাশ্রয় হয়েছে।

অপর ক্রেতা ছমিরন বেওয়া বলেন, ৭০ টাকায় এক লিটার দুধ কিনলাম। দুধের মানও ভালো। তবে এক লিটারের বেশি দেয়নি। পরিমাণ বৃদ্ধি করা হলে আরো উপকৃত হবো।

জিসান পোল্ট্রি হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক নেছার আহমেদ জিসান বলেন, প্রতিদিন আমাদের হ্যাচারি থেকে ৬০০ পিস ডিম প্রাণিসম্পদ বিভাগকে সরবরাহ করছি। এসব ডিম সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। এর ফলে নিম্ন আয়ের মানুষ কিছুটা হলেও উপকৃত হচ্ছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন জানান, রোজাদারদের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে জেলার ডেইরি অ্যাসোসিয়েশন এবং খামারিদের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। এর ফলে নিম্ন আয়ের মানুষ উপকৃত হচ্ছেন।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন