হোম > সারা দেশ > রাজশাহী

অপরাধ দমনে হটলাইন চালুর নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুর উপজেলায় অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালুর নির্দেশ দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

সোমবার (২৩ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম মনোযোগ দিয়ে শোনেন এবং অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি লালপুর উপজেলায় মাদক কেনাবেচা সম্পূর্ণ বন্ধ, পদ্মা নদীতে ইজারার বাইরে বালু উত্তোলন ও অবৈধ মাটি কাটা বন্ধ, ধর্ষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ইমো হ্যাকিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া সভায় উপজেলায় চলমান জ্বালানি সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জানা যায়, লালপুর ও সততা ফিলিং স্টেশনে সাময়িকভাবে জ্বালানি তেলের ঘাটতি থাকলেও দ্রুতই সরবরাহ স্বাভাবিক হবে। রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে এবং অবৈধ মজুদ বা অতিরিক্ত মূল্যে তেল বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে ইউএনও জানান, প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামীকাল (২৪ মার্চ ২০২৬) এর মধ্যে একটি হটলাইন চালু করে তা পুরো উপজেলায় প্রচারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অপরাধ সংক্রান্ত তথ্য জানাতে পারেন।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন