হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে টাকা ও সম্মানী দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তাকৃতরা হলেন, শেরপুর থানার নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং মো. রিপন (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে তারা শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে ঈদ উপলক্ষে সম্মানী দাবি করতেন। বিষয়টি জানার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড ও একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেলের মো. নাজরান রউফ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো: ভূমিমন্ত্রী

নাটোরের মাটিতে কারো কোন অন্যায় মেনে নেয়া হবে না: হুইপ দুলু

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপির ঈদ উপহার

সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে কৃষককে শ্বাসরোধে হত্যার দায়ে চার আসামির যাবজ্জীবন

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করলো ছেলে

বগুড়ায় ভেজাল মসলার কারবার, তিন লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়ায় তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড