হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে ব‍্যাংকে হামলাকারী যুবদল আহ্বায়ক লোকমান বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলাকারী যুবদলের আহ্বায়ক ইউপি সদস্য লোকমান হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আজিজুল হক লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাটমোহরে যুবদল আহ্বায়কের নেতৃত্বে কৃষি ব্যাংকে হামলার অভিযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায় দল নিবে না।

গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চাটমোহর উপজেলার ফৈলজানা শাখা লোকমান হোসেনের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করায় সে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে হামলা করে এবং ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মকর্তাকে মারপিট করে আহত করে। ব্যাংকের ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর করে লোকমান ও তার অনুসারীরা। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হলেও পুলিশ এখনো লোকমানকে গ্রেপ্তার করতে পারেনি।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী