হোম > সারা দেশ > রাজশাহী

ফরিদপুরে ডোবার পানিতে মিলল স্কুলছাত্রীর লাশ

নিখোঁজের পাঁচ দিন পর

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায়

সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানার পুলিশ।

রোববার দুপুরে উপজেলার পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রী উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে এবং জন্তিহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত ১৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎‎নিহতের ‎পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে স্কুলছাত্রী সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর দুই দিন পর রোববার সকালে ‎স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে সুরাইয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে বিষয়টি থানার পুলিশকে জানালে দুপুরে লাশটি উদ্ধার করে।

‎‎এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আকনজি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে । পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে শিগ্‌গির আইনের আওতায় আনা হবে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড