হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় স্কুলছাত্রকে গলাটিপে হত্যা, আটক ১

বগুড়া অফিস

বগুড়ার গাবতলীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তৃতীয় লিঙ্গের ইমরান হোসেন হাদুকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিফাত একই গ্রামের হাফিজার রহমান মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার মসজিদে ইফতার শেষে বাড়িতে এসে আবারও বেরিয়ে যায় সিয়াম। রাতে উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠের পাশে পুকুরপাড়ে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, নিহতের গলায় হাতের আঙুলের ছাপ রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তৃতীয় লিঙ্গের হাদুকে মারধর করে পুলিশে দেয় এলাকাবাসী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন